ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু

ads

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৯৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৫৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন। গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে।


এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৬১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন।



এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ৫৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০ লাখ ৬৬ হাজার ৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ কোটি ৯৩ লাখ ২৩ হাজার ৩৯১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৫০ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন।

ads
ads
ads

Our Facebook Page